সফটওয়্যার বাগ

সফটওয়্যার বাগ হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের ভুল, ত্রুটি, খুঁত বা দোষ; যেটির কারণে কম্পিউটার ত্রুটিপূর্ণ বা অপ্রত্যাশিত ফলাফল প্রদান করে, অথবা অনিচ্ছাকৃত আচরণ করে। বাগ খুঁজে বের করা এবং সমাধান করার প্রক্রিয়াকে ডিবাগিং বলা হয়। ১৯৫০ সালের দিকে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথে, বাগ আটকাতে, শনাক্ত করতে বা সয়ংক্রিয় সংশোধন করতে ডিবাগিং সিস্টেম সংযুক্ত করা হয়। 

বাগকে ডিবাগং করা প্রোগ্রামারদের কাছে খুবই অর্থবহ একটা ব্যাপার। অনেকটা এসওএস কল ট্রাকিং এর মত। আমার ধারনা প্রোগ্রামাররা এই ডিবাগিং ব্যাপারটাকে অনেক ইঞ্জয় করে। একটা সফটওয়্যারের ডিবাগিং সিস্টেম যত বেশি উন্নত সেই সফটওয়্যারটিও তত বেশি গতিশীল। গত কয়েক বছরে সফটওয়্যার ডেভেলপমেন্ট সকলের দৃষ্টি আকর্ষন করছে, সফটওয়্যারের প্লাটফর্ম হয়ে উঠছে আরো ইউজার ফ্রেন্ডলি আরো ডায়নামিক। আজকাল যখন প্রতিটা সফটওয়্যার তাদের ইন্টিগ্রেশনে এআই সংযুক্ত করার চেষ্ঠা করছে, আমরা খুব দ্রূত তার আপডেট পেয়ে যাচ্ছি। ইলন মাস্কের 'জাই'

অথবা  জাকাবার্গের 'মেটাভার্স' সবই আসলে বছরের পর বছর চলতে থাকা ডিবাগিং সিস্টেমের ফল। যেটার স্বপ্ন তারা দেখেছিল ঠিকই, কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স ও ডিবাগিং সিস্টেমই আসলে এক্সএআই ও মেটাভার্সের মদত জুগিয়ে চলছে। 


সিম্পিল কিছু বাগ ইউজারদের জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছু না হলেও নির্মাতাদের কাছে এই বাগ খুবই গুরুত্বপূর্ণ, কারন হচ্ছে বাগ বিপর্যয়। বাগ বিপর্যয়ে ১৯৯৪ সালের কম্পিউটার নিয়ন্ত্রিত একটি হেলিকপ্টার ক্রাশ করে ২৯ জন মারা যায়। ১৯৯৬ সালে ১ বিলিয়ন ডলার মুল্যের ৫টি প্রোটোটাইপ রকেট ধ্বংশ হয় বাগের কারনে। এছাড়া ২০০২ সালে প্রকাশিত এক গবেষনায় জানানো হয় মার্কিন জিডিপির ০.০৬ শতাংশ ব্যায় হয় ডিবাগিং করতে যার মুল্যমান ৫৯ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের দেশেও বাগের ফাঁকে পরে ক্ষতি হয় অনেক কিছু, দু-চারদিন গসিপ করার পর মানুষ ভুলে যায়। আচ্ছা এ্যাপলের লোগোটার আধখাওয়া ঐ আপেলটা কি সত্যি নিউটন স্যার খেয়ে রেখে দিয়েছিল? এ্যাপলের লোগো ডিজাইনার মিঃ রব জেনফ কে জিঙ্গেস করতে হবে।  


সেদিন এক ছোটভাই নিজের এ্যানালাইজ করা একশো পৃষ্ঠার এক উইন্ডোজ ডাইরেক্টরিতে নিজেকে হারিয়ে ফেলেছে, তার চারপাশে নাকি সব যান্ত্রিক বর্জ, সে তার কাজলা দিদিকে ফিরে চায়, তার সেই রুপকথার রাত, তাদের হাজার গল্পবলা, সহজ সরল একটা স্পর্শ,   তাকে খুজঁতে খুঁজতে অনেকপথ হাঁটা, অবশেষে যখন পেলাম, দেখি সে ওখানেই ঘাপটি মেরে বসে আসে! বললাম কি রে ভাই, কি হয়েছে তোর! এত কমপ্লেক্স ইমোশন তোর মধ্যে আইলো ক্যামনে? তার কাছে কোন উত্তর পেলাম না! কিন্তু তার চোখে মুখে লুকিয়ে থাকা সময়ের ভয়, সংকোচ আর নেগেটিভ ফ্লো আলোড়িত করলো। তার পাশে বসে, কাধে হাত রেখে যখন তাকে অনুভব করলাম, মনে পড়লো সেই বিখ্যাত গান, 

"তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয়

দুঃখের দহনে, করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়"

সফটওয়্যার ডিবাগিং এর মত যদি মানুষের মধ্যেও ডিবাগিং সিস্টেম থাকতো, তাহলে আমরা মানুষের জন্য কোডিং শিখতাম, তাদের হারিয়ে যাওয়া শব্দ ফিরিয়ে দিতাম, অথবা তাদের মানসিক ইরোর সমাধান করতে পারতাম। 

তিনধরনের বাগের মধ্যে যেটা সবচেয়ে 'লো-ইমপ্যাক্টের বাগ, সেখানে ইউজার এক্সপেরিয়েন্সের সবচেয়ে মিনিমাল পরিবর্তন হয়, হাই-ইমপ্যাক্ট বাগে প্রোগ্রামটি পরিপূর্ণ বন্ধ না হয়ে বিভিন্ন ফাংশনাল পরিবর্তন সাধন করে আর ক্রিটিকাল বাগ সরাসরি প্রোগ্রাম কে টার্মিনেট করে দেয়। আসলে বাগ হচ্ছে ম্যালওয়্যার প্রবেশের সুরঙ্গ।


#Software bugs are coding errors or glitches that can cause unexpected issues in computer programs. What's special about them is that they can range from minor inconveniences to major security vulnerabilities, and they often lead to the constant evolution and improvement of software as developers work to fix and prevent them. In a way, software bugs drive the ongoing refinement and innovation in the tech industry.

Comments