আস্তিক (দ্যা বিলিভার)

Imagine Dragon এর Believer গান অবলম্বনে

ফাস্ট থিংকস্ ফাস্ট, আমি যে সব শব্দগুলো বলছি সবই আমার মাথার স্নায়ুকোষে লুকিয়ে থাকা, সবই আমাকে আরক্ত করে, ভীষনভাবে বিরক্ত করে, যেভাবে সবকিছু ঘটে চলছে, আর ঘটতে থাকে! তার সৌন্দর্যটা নাও, ব্যাথাটাকে দুরে ছুড়ে দাও।

তারপরের টা তারপর, তুমি আমাকে নিয়ে কখনোই বলবে না, আমি কি? অথবা কোন দিকে যাচ্ছি? আমি নিজেও তো একজন মাঝি অথৈ সমুদ্রে বইতে থাকা, যে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আমি একাই সয়ংসম্পূর্ন, নয় কি? আমিই তো আমার সমুদ্রের একমাত্র রাজা।

ঐ ছোটবেলাতেই আমি ভেঙ্গে পরেছিলাম, সে সময় আমাকে যে বিষন্নতার বার্তা দিতে ওটার সাথেই আমি কথা বলতাম, সেটাই প্রকাশ করতাম, ওটা নিয়েই পরে থাকতাম, সেই দুর্বোদ্ধ অনুভূতি থেকেই লিখে ফেলতাম কয়েকলাইন কবিতা। সেই কবিতার লাইনগুলোই আমাকে দেখতো, আমাকে বয়ে নিয়ে বেড়াত, আমি বিশ্মিত হতাম, অনুভব করতাম যেন হৃদয়ে সংযুক্ত প্রচন্ড ব্যাথায় গেয়ে ওঠা গান, যা ধমনীতে দ্রূত বেগে কথা বলে চলছে, এছাড়া ব্যাথার মধ্যে লুকিয়ে হাড়িয়ে তার সৌন্দর্য খুজঁতে থাকা। ব্যাথা, হ্যা তুমিই আমাকে তৈরী করছ, তুমিই আমাকে তৈরী করছ একজন বিশ্বাসী হিসেবে। ও ব্যাথা, তুমিই আমাকে ভেঙ্গে নীচে ফেলে দিয়েছ আবার তুমিই আমাকে নতুন করে গড়ে তুলেছ। ব্যাথাটাকে উড়ে যেতে দাও, বৃষ্টির মত ঝড়ে পরতে দাও! আমার জীবন, আমার ভালোবাসা, আমার সাচ্ছন্দ  আমার চালিকাশক্তি সবই এসেছে ব্যাথা থেকে! হ্যা, এই ব্যাথাই আমাকে একজন বানিয়েছে, গড়ে তুলেছে একজন বিশ্বাসী হিসেবে।



তৃতীয়ত, একটা প্রার্থনা তার নিকট যে সবকিছুর উর্দ্ধে, 

যত ঘৃণা তুমি আমাকে শুনিয়েছ ওগুলোই তোমাকে ঘুঘুতে পরিণত করেছে, এখন সেই ঘুঘু আত্বাই সবকিছুর উপরে। আমিও সেই প্রচন্ড ভীরের মধ্যে খাবি খাচ্ছিলাম, মেঘের মধ্যে বৃষ্টি জমাচ্ছিলাম, যা এ্যাসেজের মত মাটিতে  ছড়িয়ে পরতো। আমি আশা করেছিলাম, আমার অনুভুতিরা একটা সময় হারিয়ে যাবে। কিন্তু তা কখনো হয়নি, বিশ্বাস করো ওগুলো সর্বদা আমার পাশেই ছিল! খুবই ধীরে ধীরে আর চলমান ধারায়, যা আমারই অভ্যাস, আমারই সংকীর্ণতা, যতক্ষণ না বৃষ্টির ধারা সেই বন্ধন খুলে শুদ্ধ ধারায় ঝড়ে পড়েছিল। 

শেষ কথাগুলো শেষেই বলছি, সেদিন নীলাভ আগুন ও তার হৈমশিখায়, ভবিষ্যতের যে প্রতিরুপ তুমি একেঁছিলে, সেটাই আমার শিরায় উপশিরায় আর রক্তস্রোতে।

কিন্তু তা কখনো হয়নি, বিশ্বাস করো ওগুলো সর্বদা আমার পাশেই ছিল! খুবই ধীরে ধীরে আর বহমান ধারায়, যা আমারই অভ্যাস, আমারই সংকীর্ণতা, যতক্ষণ না বৃষ্টির ধারা সেই বন্ধন খুলে শুদ্ধ ধারায় প্রবাহিত না হয়। 

ব্যাথা, হ্যা তুমিই আমাকে তৈরী করছ, তুমিই আমাকে তৈরী করছ একজন বিশ্বাসী হিসেবে। ব্যাথা, তুমিই আমাকে ভেঙ্গে নীচে ফেলে দিয়েছ আবার তুমিই আমাকে নতুন করে গড়ে তুলেছ। ব্যাথাটাকে উড়ে যেতে দাও, বৃষ্টির মত ঝড়ে পরতে দাও! আমার জীবন, আমার ভালোবাসা, আমার সাচ্ছন্দ সবই এসেছে ব্যাথা থেকে! হ্যা, এই ব্যাথাই আমাকে একজন বানিয়েছে, গড়ে তুলেছে একজন বিশ্বাসী হিসেবে ।



কী-ওয়ার্ড:

ইমাজিন ড্রাগন, বিলিভার, ব্যাথা থেকে পাওয়া শক্তি, হৈমশিখা, সংকীর্ণতা, উত্তাল সমুদ্রের মাঝি।


বির্মূত:






Comments

Popular Posts