ভাই

 The last Nazi 

ভাঙ্গার গান কাব্যগ্রন্থে নজরুলের 'মিলনের গান' কবিতা অবলম্বনে,

আবার তুমি ভাই হয়ে ভাই চিনতে পারবে, গেয়ে উঠবে এই মধুর গান। সেদিন সব বন্ধ দুয়ার ভেঙ্গে জোয়ার আসবে শুকনো মরা নদীতে আবার জলের বন্যা গতির ছন্দ খুঁজে পাবে। আমাদের স্বার্থ আমাদের মধ্যে যে পিশাচ রুপ ধারন করেছে, অনুরুপ ফলও আমরা পাচ্ছি, যেমন কুকুর তেমন মুগুরের মত। আজ তাই আমাদের কলজে চষে যে শুদ্ধ রক্তধারা বের হচ্ছে, কান মলে সেই রক্ত কেউ পায়ে ডলে চলছে! অথচ তোমরা নির্বিকার!

সকল মাতৃপ্রকৃতি আর সময়ের সাক্ষী তার সকল সন্তান, এই তারকাঁটায় বিক্ষত দাস সিস্টেমের অন্যতম ভিকটিম। হায় হায় তুমি মাতৃপ্রকৃতি খুজে ফিরছ, সেই মা আজ চাকরানী, জেলখানায় ধান ভানছে। বদ্ধ ঘরে কেঁদে কেঁদে মা আজ দুই নয়ন অন্ধ করে ফেলেছে, সেই কান্না তোমরা শুনতে পেয়েও শুনতে চাও না, আজ ঐ প্রকৃতি মাকে হত্যা করে নিজেকে কুসন্তান করে তুলছ। ওরে তোমরা লাঠালাঠি করে মরছ ওদিকে সিন্ধু ভান্ডারে ডাকাত পরেছে, লুটপুটে নিচ্ছে সোনার ধান আর তোমরা একগাদা গোবর মাথায় নিয়ে ঘুরছ,  শেয়ানরা যে মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে! টেরই পাচ্ছ না? বাঘ আর সিংহের খাদ্য হয়ে যে হিংসা যুদ্ধে লিপ্ত ছিলে সেই তোমার প্রানে আজ এই ক্ষিণ্নতা কিভাবে এলো? আজ তোমাদেরই মুখের গ্রাস কেড়ে নিয়ে খাচ্ছে শিয়ালেরা, আর তোমরা শুধু ঘ্রাণ নিয়েই তুষ্ঠ। তোমরা কলুর বলদ জীবনের ঘানি টেনে চলেছ, ভুলটা কোথায় হচ্ছে এ নিয়ে কি ন্যুনতম জ্ঞান তোমাদের আছে? বই পুস্তক আর কেতাব পরে কি জানতে পেরেছ বুঝিনা, ব্যাস্ত হয়ে গেছ সার্টিফিকেট, পদক আর খেতাব জেতার লড়াইয়ে, সব নিমক-হারাম বে-ঈমান কোথাকার! তোমরা আজ বান্দর সভায় সালিশ বসিয়ে সে সালিশ মেনে নাও, ভাইয়ের বুকে প্রানের ফাটল ধরাতে চাও? এখন নিজেরাই সেই সালিশের ডলা খাও! তোমাদের এই লোক দেখানো সবকিছু, এগুলো বোকামি ছাড়া আর কিছুই না। তোমরাও তো পথের কুকুর, কানদুইটা কাটা কিসে মান বাড়ছে কিসে কমছে সেই অন্তঃদৃষ্টি সেই জ্ঞান কি তোমাদের আছে? যে জুতো দিয়ে গুতো মারছ সেই জুতোতেই আবার তেল মারছ। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে নিজেকে বুদ্ধিমান ভাবছ আরে বোকা কে ভালো আর কে মন্দ সব শিয়ালই তো এক সমান। শুনেছিলাম নিজের বাড়িতে কুত্তাও রাজা, তোদের প্রাণটা যে তার চেয়েও ক্ষুদ্র এজন্য বোধয় আজ মানুষের এই পৃথিবীতে, মানুষ নেই সব জলজ্যান্ত নর কঙ্কাল, তোমাদের হাড়-মাংশ খেয়ে ফেলেছে ঐ শিয়ালেরা এবার ধারালো নখে যখন চামড়ায় হ্যাচকা টান মারছে তাও তুমি টের পাচ্ছ না, মাথাটা একটু উচু করে মনোযোগ দিয়ে দেখো, আজ তোমাদের এই অসম্মান দেখে সারা পৃথিবী ডুকরে কেঁদে উঠেছে, গতকাল এক ছোটভাই সেই কান্নার ছলছল চোঁখ দেখতে চেয়েছিল? বিধাতার চোখে কালো কাপর দিয়ে ঢেকে, হাতে একটা দাঁড়িপাল্লা ধরিয়ে দিয়ে চেয়ে আছো! যেন বিধাতা কোথাও লুকিয়ে রয়েছে, ওরে একপাল কানা গরু, বিধাতা কি বিশ্ব ছেড়ে পালিয়ে গেছে! প্রতিমুহূর্তে তোমরা নিচু কলহের বাঁকা গান গেয়ে যাচ্ছ বুঝতে পারছ না? যে মায়ের নাড়ী ছিড়ে এলে সেই নাড়ীতেই ভাইয়ের টান অনুভব করতে পারলে না। তোমাদের তরুন প্রাণটা আমাকে দিয়ে দাও, আমি ঐ সৌরজগৎ হতে পৃথিবীটা ছিড়ে এনে দেবো। তোমরাই তো মেঘ বৃষ্টিতে বজ্র আওয়াজ আর ঝড় তুফানের লাল আভা।


Mental illusion is conducting spirituality on your behalf. Simply the Neurons feel a flow in every electron. This illusion is for a few minutes & days, remember to be aware as a human. 







Comments