অস্পষ্টতাবাদ
অস্পষ্টবাদীদের তা'বীলে এসোটেরিসিজম
ধর্মের রহস্যময়তাকে বলা হয় অস্পষ্টতাবাদ বা [Esotericism] এসোটেরিসিজম হল বিভিন্ন প্রতিকবাদ, এবং বিভিন্ন বইয়ের রহস্য ভেদ করার বিষয়। এর মধ্যে রয়েছে ধর্মীয় বই, দর্শনের বই ও ইতিহাস সম্পর্কিত বই। তারা এই বইগুলোকে তাদের পাঠ্য হিসেবে ব্যবহার করে। তো, এই এসোটেরিসিজম শব্দটির সাথে খুব মিল রয়েছে আরবী তা'বীল শব্দটির। মজার ব্যাপার হল কোরআনে দশবার এই শব্দটিকে ব্যাবহার করে বিভিন্নভাবে, বিভিন্ন মর্যাদা দেয়া হয়েছে। অকাট্য তাফসীর আর লক্ষ্যগামী তা'বীল এর পার্থক্য সুন্দরভাবে তুলে ধরা আছে মাতুরিদ্দির সুন্নি অর্থোডক্সে। বলা হয়েছে - তাফসীর হল অকাট্যভাবে বলা যে, কোরআনের এই আয়াত বা শব্দ দিয়ে এই অর্থ প্রকাশ করা হয়েছে। আর তা’বীল হচ্ছে, সম্ভবনাপূর্ণ অর্থসমূহ থেকে একটা গ্রহণ করা। এক্ষেত্রে তাফসীর হল- হকীকত ও মাজেজা অর্থাৎ প্রকৃত ও রুপক অর্থ ব্যবহার অপরদিকে তা'বীল হল গোপন অর্থের ব্যাবহারিক প্রকাশ।
যাইহোক, তা'বীল শব্দটির উৎপত্তিগত অর্থ ‘মুলে ফিরে যাওয়া। যা কোরআনের গোপন অর্থ ব্যাখ্যা করাকে বোঝায়। যারা তা'বীল করেন বা কোরআনের ব্যাখ্যা দেন তাদের বলা হয় ‘মুয়াবিল’ আর যারা কোরআনের অকাট্য সত্য বা তাফসীর পেশ করেন তাদের বলা হয় ‘মুফাচ্ছির’। মুলকথা হল তা'বীল না করে কেউ কা'বীল হতে পারে না। কিন্তু সময়ের স্রোতে তাফসীর হয়েছে কোরআনের আয়াত ও শব্দের বর্ণনা আর তা'বীলের গোপন অর্থ প্রকাশিত না হয়ে আরো গভীরতায় ডুবে গিয়ে হয়েছে আধুনিক তাবলীগ।
যাকগে, আজকাল মানুষ কনফ্লিক্টশনকে, কনফ্লিক্টশন বলতে চায় না। জানিনা কিভাবে কেউ, দুহাজার বছর ধরে চলতে থাকা কোন কনফ্লিক্টশনের মনগড়া সমাধান দিয়ে দেয় আবার সেই সমাধানে কোন ব্যাকআপ রেফারেন্সও থাকে না। উইকিসোর্সে বাঙ্গলা ভাষার অভিধানের দ্বিতীয় সংস্করনে অস্পষ্টতাবাদ, তা'বীল বা এসোটেরিসিজম শব্দগুলোর কনফ্লিকশনটাকে দুইটা লাইনেই স্পষ্ট করা হয়েছে। লাইন দুইটি হল-
“দীনজনে দয়া কর, দেহে রাম, পদছায়া”- কৃত্তি
“উরি দাসে দেহু, পদছায়া”- মেঘ
লাইন দুইটিকে ব্যাখ্যা করলে যা পাওয়া যায় তা হল- দীনজনে যে দয়া করে সেই দেহেই রাম বাস করে, তার পদছায়াই ‘রামকৃত্তি’ আর তার দাস বা ভক্তরা যখন সেই পদছায়া অবগাহন করতে যায় তখন সেটা হয়ে উঠে মেঘের পদছায়া বা বিশেষায়িত ছায়াচিত্র অথবা রুপক। বিষয়টাকে আরো বিবৃত করা যায়, রামের কৃত্তি মুলত অনুকরণীয়, ভক্তরা যখন তাদের পথচলা, বা জীবনজগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি অনুসরন করে তখন সেটা আর রামকৃত্তি থাকে না, সেটা হয়ে যায় বিশেষায়িত কোন ছায়াচিত্রের মতো। উইকিসোর্সের ঐ দুই লাইনের নিচের লাইনটা হচ্ছে মিস্টিক্যাল। উরি হচ্ছে ভাবাবেগে বের হওয়া শব্দ, যেমন: ওরে বাপরে, বাববা, ইশ, আহা, ওহ্ এরকমই কিছু একটা। আর দেহু হচ্ছে দেখা, দর্শন এ জাতীয় কোন ক্রিয়া। সুতরাং পুরো ব্যাপারটা সরলীকরণ করলে যা দাড়ায় তা হল-
ভক্তরা রামকৃত্তির পদছায়া যেভাবে দর্শন করে তা হল ভাবাবেগ, যা মেঘের মতো। যেনো, মেঘের আনাগোনায় স্তুরিভূত কালো আকাশ আবার হটাতই দ্রুতগতিতে হাড়িয়ে যাওয়া প্রস্ফুটিত মেঘমুক্ত নীল আকাশ । আজকাল বিশেষায়িত ছায়াচিত্রের খুব কাছাকাছি চলে এসেছে ভার্চুয়াল রিয়ালিটি, যেনো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না অথচ আমাদের দেহের ইন্দ্রীয়তা সেটাকে সত্য বলে ধরেই নিয়েছে কিন্তু আমি জেনে গেছি, যা দেখছি তা সত্য নয়, আর আমার ইন্দ্রীয়তা সেটা বুঝতেই পারছে না। যাকগে, বিষয়টা খুব বেশি ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়া বিষয়কে এ্যারেঞ্জ করতে পারে চ্যাটজিপিটি। এদিক দিয়ে চ্যাটজিপিটির পার্ফমেন্স অনেক ভালো।
জিপিটিকে এসোটেরিসিজম নিয়ে প্রশ্ন করলে চ্যাটজিপিটি যে উত্তর দিয়েছিল তা হল:
“Esotericism offers a pathway to explore the dimensions of existence, delving into
the mysteries beyond the surface of conventional understanding. It's a realm where seekers navigate through symbolism, mysticism, and arcane knowledge to uncover deeper truths about the universe and the self. This journey often involves a blending of spirituality, philosophy, and metaphysics, leading to profound insights and personal transformation”
অস্পষ্টতাবাদ, Esotericism, প্রতিকবাদ, বইয়ের রহস্যভেদ, তা'বীল, কোরআন, মাতুরিদ্দি, সুন্নি অর্থোডক্স, তাফসীর, হকীকত, মাজেজা, প্রকৃত-রুপক-গোপন অর্থ, মুয়াবিল, মুফাচ্ছির, তাবলীগ, উইকিসোর্স, রামকৃত্তি, বিশেষায়িত ছায়াচিত্র, ভার্চুয়াল রিয়ালিটি, ইন্দীয়তা, রাম, আধ্যাতিকতা, দর্শন, অধিবিদ্যা
উপজীব্য:
ধর্মীয় বইয়ের মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন কনফ্লিক্টশনস্,
দর্শনের বইয়ের মধ্যে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক দৃঢ়তা,
ঐতিহাসিক বইয়ে লুকানো কনভেনশনাল আন্ডার্সট্যান্ডিং,
রহস্যময়ী জ্ঞানের রহস্যে গভীর সত্য,ভাবের সিকুয়েন্সে থাকা অস্পষ্টতা, প্রতিকীর মাধ্যমে দেখানো পথ, আধ্যাতিকতা-দর্শন ও অধিবিদ্যার ক্রসপেন্ডিং, নিজস্ব মৌলিকতার পরিবর্তন।


Comments
Post a Comment