প্রজন্মের লালা

আস্তাকুঁড়ে নৈশব্দ;

জ্বালামুখ বেয়ে গড়িয়ে পড়ে প্রজন্মের লালা, ওরা নির্বোধ, ওরা পাপাত্বা, ওরা জানে না! কত যত্নে ভূমিগর্ভে সঞ্চিত সেই লাভা উৎক্ষিপ্ত হয়েছিলো, এরপর কত নৈশব্দ, কত আলিঙ্গন আর কত চেতনার জন্ম হয়েছিলো সেই পথে। কিন্তু হটাৎ অদ্ভুৎ হয়ে যায় এই ধুসর পৃথিবীটা। এতই সহজ একটা জীবন! এতই মুল্যহীন তোমাদের অনুভুতি! তিল তিল করে যে অনুভুতি নিজের মধ্যে লালন করেছো, খারাপ লাগে না সেটাকে আস্তাকুঁড়ে ছুড়ে দিতে। 

কুৎসিত রুপ;

আজ কিছু চেতনারা নিশাচর, রাত জেগে থাকে। ঘুমে বন্ধ হয়ে আসা দুচোখ বুজঁতেই হৃদপিণ্ডের কোঠরে বজ্রাঘাতে, ঘুম ভেঙ্গে যায় তাদের। একি! জীবনটা আমার, অথচ নিয়ন্ত্রণ করে আসছে এক অন্ধকার মহাকাল। স্বাধীনতা শব্দটাই মানুষের রচিত নিচ্ছিদ্র  অন্ধকারের নাম, ওদের যার যখন প্রয়োজন স্বাধীনতা নামটাকে একটু একটু করে ভেঙ্গে খায়। ওরা প্রয়োজনের বাইরে যেতে পারে না, ওরা নিজের অন্ধকার কুৎসিত রুপটাকে দেখতে পায় না, প্রচন্ড ভয় পায় নিজের খারাপ রুপটার সামনে দাড়াতে। তারা ওটাকে মুড়ে ফেলতে চায় চকচকি মোড়কে, বিলবোর্ড আর পোষ্টারে ঢেকে দিতে চায় চিরচেনা এই শহরটাকে। হ্যা, একবার সাহস করে নিজের সেই কুৎসিত ছায়ার সামনে দাড়াও। বিলবোর্ডে  নিজেকে দেখে যতবার পুলকিত হয়েছো তার বিপরীতে অন্তত একবার নিজের কুৎসিত রুপটার সাথে তোমার দেখা হওয়া উচিৎ।


জীবন নাটকের  অভিনয়;


মানুষ আর কিছু পারুক বা না পারুক, জীবন নাটকের  অভিনয়টা সবাই ঠিকঠাক ভাবেই করে নেয়। আজকাল নবনির্বাচিত সেলিব্রিটিরা তাদের অভিনন্দন জানাতে নিষেধ করে, কারন কি? চুমু খেতে গিয়ে জনগন নাকি থুথু দিয়ে গাল ভড়িয়ে ফেলছে! হা, হা, হা, লিঙ্গ বৈষম্য বোঝাতে গিয়ে টিকটকার শরিফ কে মনে করিয়ে দেয়া হয় আরে তুমিতো ছেলে না তুমি তো মেয়ে। ঠিক যেনো মাশরাফি ভাই, আর সাকিব ভাইকে বলা হল আরে তোমরা তো ক্রিকেটার না, তোমরা রাজনীতিবিদ, ব্যাস রাতারাতি ভেক বদল অথচ পৃথিবীর অপর প্রান্তে মেসি এখনো প্রমান করেই চলেছেন, খেলাধুলায় বয়স ডাজনট্ ম্যাটার। সো হোয়াটস দ্যা প্রবলেম ইন দ্যা কেস অফ শরিফ টু শরিফা?


এক প্রলয়ের মাতম;


প্রচন্ড ভোতা যন্ত্রণা হচ্ছে মস্তিস্কের একটা কোণায়, ওহ, কি নগ্ন সেই টিনটিনে ব্যাথা, অসহ্য লাগছে, কিসের এক প্রলয়ের মাতম তুলেছে, মাথার মধ্যে সংসার বেধে ফেলা অসংখ্য মানুষ। আমি তোমাদের শুনতে চাই না, তোমাদের চেহারাগুলা আজ চশমখোরদের মতই লাগছে, তাকানোই যাচ্ছে না, এই ফাটা ঢোল নিয়ে বারবার চোখের সামনে আসবে না প্লিজ, ভাল্লাগেনা বা,,,। বন্ধ করো তোমাদের এই ঢাক পেটানো। 


কী-ওয়ার্ড:






Comments